প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫৮:৫১ || পরিবর্তিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫৮:৫১
প্রজন্ম ডেস্ক: তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বেড়েছে। তাই সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে কিন্তু জনগণের কথা ভেবে আমরা সামান্য দাম বাড়িয়েছি।
রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সরকারের বাড়তি দুই বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এই বিশাল মূল্যবৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।
আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করেই পরিস্থিতির তুলনায় অনেক কম দাম বাড়িয়েছি। সরকার ভর্তুকি প্রদান অব্যাহত রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মূলত সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকার এই বিশাল বাড়তি ব্যয়ের একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিয়েছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বেড়েছে। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।
এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।
নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার কেরোসিন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
প্রজন্মনিউজ ২৪
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো
জামায়াত নেতা মোস্তফা কামালের মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক
দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী